সারাদেশ

মাদারীপুরে অজ্ঞাত রোগে হাসপাতালে ভর্তি ২০ শিক্ষার্থী

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। সোমবার দুপুরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারিরিক কসরত (পিটি) চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মত দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শারিরিক চর্চার আয়োজন করে শিক্ষকরা। শারিরিক শিক্ষার শিক্ষক বাঁশি ফু (আওয়াজ) দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। শুরু করে শারিরিক শিক্ষা। এর ৩-৪ মিনিটের মাথায় হঠাৎ একে এতে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ের উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, কি কারনে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার কারণ জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। ভয় আর আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে চিকিৎসক জানিয়েছেন। সবাই শঙ্কামুক্ত।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকেও সতর্ক ও আরো দায়িত্বশীল হতে পরামর্শ দেয়া হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন চমক 

পূর্ণাঙ্গ সফরে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ...

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতা...

মুখোশের আড়ালে অচেনা রূপ, কাছের মানুষটি সত্যিই বন্ধু তো!

দেখতে খুব কাছের আর আন্তরিক মনে হলেও প্রতিটি বন্ধুত্বই যে ভেতর থেকে খাঁটি&mdas...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা