সারাদেশ

নওগাঁয় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি

ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কৃষকদের অগ্রাধিকার সবার আগে। আমাদের দেশের প্রধান চালিকা শক্তিই হচ্ছে কৃষক। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকরা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোন প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে সকল ফসলের উৎপাদন বৃদ্ধি করা। দেশের কৃষিখাতকে আরো সৃমদ্ধশালী করতে আগামীতে প্রণোদনার পরিমাণ আরো বৃদ্ধি করার কথা জানান তিনি।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার ৫ হাজার কৃষকদের মাঝে উন্নত জাতের ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) প্রণোদনার উপকরণ হিসেবে বিতরণ করা হচ্ছে। আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পুরনে প্রণোদনা দিয়ে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই কৃষি কর্মকর্তা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

‎পাবনায় সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা

‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইসি সার ডিলারে...

উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৪ লক্ষাধিক টাকার আসবাবপত্র

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে...

চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এক ঝলক 🔹 ভারতসহ চীন, জাপান, দক্ষিণ কোরি...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা