সংগৃহীত
সারাদেশ

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে হাসপাতালের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতায় মেঝে, ওয়ার্ড ও আঙিনা পরিষ্কার করা হয়। এতে আগের দিনের নোংরা ও দুর্গন্ধময় পরিবেশের পরিবর্তে হাসপাতালটি অনেকটা পরিচ্ছন্ন হয়ে ওঠে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা জানান, এর আগে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যেত এবং দুর্গন্ধের কারণে অনেক সময় সেখানে থাকা কঠিন হয়ে পড়ত। তবে মন্ত্রীর সফরের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতাকর্মীদের ব্যাপক তৎপরতা দেখা যায়।

হাসপাতালে চিকিৎসাধীন সামছুদ্দিন বলেন, ‘আমি গত চার দিন ধরে ভর্তি আছি। এসে দেখেছি নাকে রুমাল দিয়ে থাকতে হতো। কিন্তু আজ হঠাৎ করেই সব দুর্গন্ধ গায়েব হয়ে গেল, হাসপাতাল পরিষ্কার হয়ে গেল। আমরা তো সবসময় এমন স্বাস্থ্যকর পরিবেশ আশা করি।’

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিয়মিতই হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। তবে স্বাস্থ্যমন্ত্রীর সফর উপলক্ষে রোববার পরিচ্ছন্নতার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘আমাদের হাসপাতাল সব সময়ই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় চাঁদপুরে আসায় পরিচ্ছন্নতার মাত্রা আরেকটু বাড়ানো হয়েছে।’

পরিচ্ছন্নতার ঘাটতির পেছনে জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী সেবা নিতে আসেন। মানুষের চলাচল বেশি থাকায় কিছুটা ময়লা হওয়া স্বাভাবিক। এর পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীরও সংকট রয়েছে। বর্তমানে মাত্র দুজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে পুরো হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করতে হচ্ছে। তাদের কেউ অন্য কাজে ব্যস্ত থাকলে পরিচ্ছন্নতার কার্যক্রম ব্যাহত হয়।

তিনি আরও বলেন, জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রোববার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই চাঁদপুরে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে তিনি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় মন্ত্রী চাঁদপুরের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে প্রত্যাহারের নির্দেশ দেন। তবে কয়েক ঘণ্টা পর ভুল বোঝাবুঝির অবসান হলে সেই প্রত্যাহার আদেশ প্রত্যাহার করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও হাসপাতালের অনিয়ম নিয়ে তার কঠোর অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তৎপরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোববার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

তবে মন্ত্রীর সফর উপলক্ষে কয়েক ঘণ্টায় হাসপাতালের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এলেও রোগী ও স্বজনদের প্রশ্ন—নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এমন পরিবেশ সবসময়ই কেন বজায় রাখা হচ্ছে না।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা