সংগৃহীত
সারাদেশ

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খাতায় কাজ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা, হুমকি-ধমকি ও মারধরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সাংবাদিক।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বরগুনা পৌর শহরের পুরান থানা এলাকায় জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, সরকারি ছুটির দিনে জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে গোপনে কিছু কার্যক্রম চলছে। বিষয়টি জানতে তিনি বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রাসেল শিকদার, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ইব্রাহিম সোহেল, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি কাশেম হাওলাদার এবং দৈনিক ঢাকা নিউজের প্রতিনিধি জুলহাস মিয়াকে সঙ্গে নিয়ে কার্যালয়ে যান।

সাংবাদিকদের দাবি, কার্যালয়ে গিয়ে তারা প্রধান ফটকের কেচি গেট খোলা দেখতে পান। পরে ভবনের তৃতীয় তলার নকলখানায় গিয়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রায় ২৫ থেকে ৩০ জনকে বালাম নিয়ে কাজ করতে দেখা যায়।

এ সময় জেলা রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র চন্দ্রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরকারি ছুটির দিনে কার্যালয়ে কাজ চলার বিষয়ে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।

পরে সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে সদর উপজেলার এজলাসে মাস্টাররোলে কর্মরত বাশার খান সেখানে গিয়ে ভিডিও ধারণে বাধা দেন বলে অভিযোগ করেন তারা। এ সময় তিনি নিজেকে জেলা ছাত্রদলের সহসম্পাদক হিসেবে পরিচয় দেন বলেও সাংবাদিকদের দাবি।

সাংবাদিকদের অভিযোগ, একপর্যায়ে নকলখানার গেট বন্ধ করে তাদের একটি নির্দিষ্ট দলের দোসর ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে তাদের হুমকি-ধমকি দেওয়া এবং মারধরের চেষ্টা করা হয়। পরে কার্যালয়ের কয়েকজন কর্মচারী বাশার খানকে আচরণ সংযত করার অনুরোধ করেন।

সাংবাদিকরা জানান, নকলখানার রেকর্ডকিপারের কাছে সরকারি ছুটির দিনে বালাম নিয়ে কাজ করা নিয়মসঙ্গত কি না জানতে চাইলে তিনি বিষয়টি অনিয়ম বলে স্বীকার করেন।

এ বিষয়ে বরগুনা জেলা রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র চন্দ্র বলেন, ‘সরকারি ছুটির দিনে বালাম নিয়ে কাজ করার অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই। আমি খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি। তবে অনুমোদন ছাড়া কোনোভাবেই সরকারি ছুটির দিনে বালামের কাজ করা যাবে না।’

ঘটনার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি-ধমকির অভিযোগ করা হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা