ছবি: সান নিউজ
সারাদেশ

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। এতে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত নারী আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ অবৈধ দখলমুক্ত রাখা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
‎
‎মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত মনিটরিং এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎এ ছাড়া সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভায় জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা