ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়ালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ আগস্ট) রাতে টঙ্গীবাড়ি থানার হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের এ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার দীন ইসলামের ছেলে মো. রাজিব সরকার (২৬) এবং টঙ্গীবাড়ির হাসাইল ইসলামপুর এলাকার শাহ আলম কাজীর ছেলে মো. রনি কাজী (২৫)।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হাসাইল (ইসলামপুর) এলাকায় রনি কাজীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি বিশেষ ধরনের কুড়াল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত একটি দেশীয় পাইপগান, যার কৌণিক দূরত্ব ২৪ ইঞ্চি। এছাড়া মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি ২৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কুড়ালও উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতও আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা