ছবি: সংগৃহীত
জাতীয়

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এ ছাড়া মহড়ায় অংশ নিতে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও যোধপুরে অবস্থান করছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর জানান, ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক মহড়া ‘তরঙ্গশক্তি’-তে অংশ নিতে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক বিমানসেনা যোধপুরে পৌঁছেছেন। তাদের সঙ্গে এসেছে মার্কিন বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান।

তিনি বলেন, মার্কিন বিমান বাহিনী এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে। এ মহড়ার মধ্য দিয়েই নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানগুলোর ভারতে বহুজাতিক মহড়ায় অংশগ্রহণের সূচনা হচ্ছে।

ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত ‘তরঙ্গশক্তি’ একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবারের মতো এ মহড়ার আয়োজন করা হয়। ২০২৫ সালে মহড়াটি অনুষ্ঠিত হয়নি। ফলে ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো ‘তরঙ্গশক্তি’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে এবারের মহড়া শুরু হয়েছে। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যুক্তরাষ্ট্রসহ প্রায় ৪০টি দেশ এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছে।

এবারের মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ লাইটনিং ২। স্টেলথ প্রযুক্তিনির্ভর এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান একাধিক ক্ষেত্রে অভিযান পরিচালনায় সক্ষম। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও আদান-প্রদানের পাশাপাশি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবার কার্যক্রমের মধ্যে সমন্বয় তৈরির সক্ষমতা রয়েছে এ যুদ্ধবিমানটির।

মহড়ায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ছাড়াও ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস এবং সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা