ছবি: সান নিউজ
সারাদেশ

ইতালিতে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপন দাবি, গ্রেফতার ১ 

মাদারীপুর  প্রতিনিধি

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি এবং তার পরিবারের কাছ থেকে ৪৯ লাখ টাকা মুক্তিপণ আদায়ের বহুল আলোচিত মামলার প্রধান আসামি, কথিত মানবপাচারকারী জুলহাস সরদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকা থেকে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১০ (যাত্রাবাড়ী)-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার জুলহাস সরদার মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের মৃত/আব্দুল মজিদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে জুলহাস সরদারসহ ৯ সদস্যের একটি চক্র তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৩ লাখ টাকা আদায় করে। কিন্তু ইতালিতে পাঠানোর পরিবর্তে তাকে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে তুলে দেওয়া হয়।

লিবিয়ায় আটকে রেখে আরমানের উপর চালানো হয়েছে অমানবিক শারিরীক নির্যাতন। নির্যাতন ভিডিও বিভিন্ন মাধ্যমে পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপন দাবী করা হয়। ছেলেকে জিবীত উদ্ধার করতে বাধ্য হয়ে পরিবারটিকে কয়েক দফায় আরো ৪৯ লাখা টাকা পরিশোধ করে।

এ ঘটনায় ২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করলে র্যাব তদন্ত শুরু করেন।

র‍্যাবের ভাষ্য, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জুলহাস সরদারের অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা