ছবি: সান নিউজ
সারাদেশ

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং পার্ক উন্নয়নের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপির প্রকল্প পরিচালক সরকার মো. সাজ্জাদ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভীসহ, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট টিম, ডিজাইন ইউনিটের প্রতিনিধিরা এবং ঝালকাঠি পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্কের নকশা, সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিক চাহিদার বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের ক্ষেত্রে প্রথমে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। এরপর প্রয়োজনীয় সার্ভে ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়েই কাজ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা