ছবি: সংগৃহিত
সারাদেশ

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, বস্ত্রখাতের বিদ্যমান সমস্যাগুলো দীর্ঘদিনের হলেও অতীতের কোনো সরকার সেগুলোর কার্যকর সমাধান করতে পারেনি। বর্তমান সরকারের এ উদ্যোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের বিষয়ে তারা আশাবাদী।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও বস্ত্রখাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে এ সময় সরকারকে সহযোগিতা করতে উদ্যোক্তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্রখাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং খাতটির আর্থিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শওকত আজিজ জানান, সরকার ইতোমধ্যে খাতটির জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এছাড়া, নবগঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে।

তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে বন্ধ ও অর্ধ-বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা গেলে দ্রুতই প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এসব কারখানা টেকসইভাবে

চালু রাখতে আন্তর্জাতিক বাজারে ডাম্পিংয়ের কারণে তৈরি হওয়া প্রতিযোগিতার বিষয়েও সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা