ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) গত ১৭ জুলাই শ্রীনগর থানায় অভিযোগ করেন, তার গোয়ালঘরে থাকা সাতটি গরুর মধ্যে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়েছে। গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

অভিযোগের পর শ্রীনগর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এর নির্দেশনায় তদন্ত শুরু হয়। অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে মঙ্গলবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মাহিদুল ইসলাম (৩৭) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দা সোহেল ব্যাপারী (৩৮)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাইকৃত ষাঁড় গরুটি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে গরুটি জব্দ করা হয়।

শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামি আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা