সারাদেশ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ ১৫ জুন সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে চরাঞ্চলের মানুষের গণস্বাক্ষর সংবলিত এই স্মারকলিপি পেশ করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

স্মারকলিপিতে উত্তরবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে ৩টি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো যমুনা নদীর দুই চ্যানেলে দুটি পৃথক সেতু (বেগম খালেদা জিয়া সেতু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেতু) নির্মাণ এবং মাঝখানের চরে আধুনিক কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন স্থাপন, চরাঞ্চলের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আধুনিক ‘চর ট্যুরিজম’ বা পর্যটন কেন্দ্র গড়ে তোলা। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।

বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব প্রকৌশলী হাফিজুর রহমান বাবু, ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খানসহ স্থানীয় নেতারা। সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা-জামালপুর নৌ-পথটি ব্রিটিশ আমলের একটি ঐতিহাসিক যোগাযোগ রুট। এখানে সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের যাতায়াতের সময় ও দূরত্ব প্রায় অর্ধেকে নেমে আসবে। একই সঙ্গে বঙ্গবন্ধু সেতুর ওপর যানবাহনের অতিরিক্ত চাপও হ্রাস পাবে। মেগা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি জোর আহবান জানান।

কর্মসূচিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক নেতা এবং চরাঞ্চলের বিপুলসংখ্যক সাধারণ মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা