সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু ও এর সংযোগ সড়ক এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ এবং একাধিক গাড়ি বিকল হয়ে পড়ার ঘটনায় প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদ শেষে ঘরমুখো ও কর্মস্থলে ফেরা হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে শুরু করে পৌলি পর্যন্ত দীর্ঘ এই যানজট ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

সূত্র জানায়, ঈদুল আজহার ছুটি শেষে মানুষের ঢল নামার সময় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু এলাকায় প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এসব যানবাহন সরাতে রেকার ব্যবহার করা হলেও বারবার যান চলাচল ব্যাহত হয়, ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

এর মধ্যেই শুক্রবার রাতে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতু এলাকায় যান চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজারের বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। বিপুল চাপের কারণে টোল প্লাজায়ও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালক ও যাত্রীদের।

যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, বিকল হওয়া অধিকাংশ যানবাহন পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সমস্যা আরও বেড়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে যানবাহনের চাপ এখনো বেশি থাকলেও ধীরে ধীরে যানজট কমে আসছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা