সারাদেশ

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ উঠেছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) বিরুদ্ধে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ১ নং মুড়াপাড়া এলাকায় নতুন রাস্তার নির্মাণকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ১ নং মুড়াপাড়া এলাকায় রাস্তার নির্মাণকাজ চলাকালীন কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে শ্রমিকদের জিম্মি করে প্রচণ্ড মারধর করে। এসময় কাজে নিয়োজিত মাটিরাঙ্গা পৌরসভা এলাকার বাসিন্দা আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেনসহ মোট ১৬ জন শ্রমিক গুরুতর আহত হন।

দীর্ঘ তিন কিলোমিটার নির্মাণাধীন এই প্রকল্পের বরাদ্দ প্রায় তিন কোটি টাকা। বিপুল পরিমাণের আর্থিক বাজেট থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠান যথা সময়ে চাঁদার টাকা পরিশোধ না করায় শ্রমিকদের ওপর এমন হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক সংগঠক নিশান মারমা জানান, এধরণের কোন ঘটনার সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সংগঠনকে জড়ানো হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল ঘটনাস্থল হতে শ্রমিকদের উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৌরাবর্দী দৈনিক নয়া শতাব্দীকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা