ছবি: সংগৃহীত
সারাদেশ

নদীর পার থেকে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিখোঁজ ইটভাটার শ্রমিক মো. নুরুল আলমের (৩৩) মৃতদেহ চার দিন পর মেঘনা নদীর পার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির ডান পায়ে ও মুখের বাম অংশে ক্ষত চিহ্ন রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে, সকালে জেলার কমলনগর উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে কমলনগর থানা পুলিশ।

নিহত শ্রমিক নুরুল আলম উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে এবং তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরিও করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ–প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা