ছবি: সংগৃহীত
সারাদেশ

শিবচরে নিষিদ্ধ ইলেকট্রিক শকে চলছে মাছ নিধন

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা, আড়িয়াল খাঁ ও বিল পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ইলেকট্রিক শক পদ্ধতিতে অবাধে চলছে মাছ শিকার। ইনভার্টার ও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করে চালানো এই অমানবিক শিকারে ধ্বংস হচ্ছে রেণু পোনা ও ডিমসহ সব ধরনের জলজ প্রাণী। এতে এ অঞ্চলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর, কাঁঠালবাড়ি ও চর জানাজাত ইউনিয়নের নদ-নদীগুলোতে ১০ থেকে ১৫টি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তারা নৌকায় উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও বৈদ্যুতিক তার ব্যবহার করে পানিতে শক প্রয়োগ করে। এতে নির্দিষ্ট এলাকার ছোট-বড় সব মাছ ও জলজ প্রাণী মুহূর্তেই নিস্তেজ হয়ে ভেসে ওঠে। চক্রগুলো সারারাত এই তাণ্ডব চালিয়ে ভোরে মাদবরের চর ও পাঁচ্চর এলাকার বিভিন্ন আড়তে এসব মাছ প্রকাশ্যে বিক্রি করছে।

স্থানীয় জেলে নির্মল চন্দ্র দাস ক্ষোভ প্রকাশ করে জানান, ইলেকট্রিক শকে মাছ শিকারের ফলে স্বাভাবিক পদ্ধতিতে মাছ ধরা দুষ্কর হয়ে পড়েছে। বেড জালে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। এভাবে চলতে থাকলে অচিরেই দেশি প্রজাতির মাছ এ অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যাবে। বর্তমানে প্রতিটি নৌকা থেকে প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ কেজি পর্যন্ত ছোট-বড় মাছ ধরা হচ্ছে, যার বেশিরভাগই রেণু পোনা।

জানা গেছে, নদীতে নৌকার মাঝিরা সারারাত এই নিষিদ্ধ কাজ চালিয়ে ভোরের আলো ফোটার আগেই নদীর পাড়ে বা স্থানীয় ভেলি বাজারে মাছ বিক্রি করে সটকে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, “আমরা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের খবর পেয়েছি। বেশ কয়েকবার অভিযান চালালেও জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে আমাদের তদারকি অব্যাহত রয়েছে এবং দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নদী ও বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অতিসত্বর এই ঘাতক পদ্ধতি বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা