ছবি: সান নিউজ
সারাদেশ

ফেনীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয় সংলাপ অনুষ্ঠিত

জহিরুল হক মিলন, ফেনী

ফেনীতে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক একটি আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংলাপটি আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহাদাত উল্যাহ-এর সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমান-এর সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি ছিলেন—ইসলাম ধর্মের প্রতিনিধি কুঠিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল করিম, হিন্দু ধর্মীয় প্রতিনিধি নারায়ণ চন্দ্র চক্রবর্তী, খ্রিষ্টান ধর্মীয় প্রতিনিধি সুবির সরকার দিলু, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধি স্মৃতি রত্ম ভিক্ষু, পিস এম্বাসেডর নেটওয়ার্কের জয়েন্ট কো-অর্ডিনেটর নাজনিন আক্তার নিপা ও কামরুল হাসান লিটন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর পরশুরাম উপজেলার পিস এম্বাসেডর জোহরা আক্তার রুমা। ঘোষণাপত্র পাঠ করেন পিএফজি ফেনী সদর উপজেলার সদস্য জান্নাতুল ফেরদৌস মিতা।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ জাকির হোসেন মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ব্যবসায়ী ও সমাজকর্মী আ. ন. ম. আবদুর রহীম, পুরোহিত বিজয় চক্রবর্তী, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ শাহী, অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, সাংবাদিক আরিফুর রহমান, আরিফুর রহমান স্বপন, শেখ আবদুল হান্নান, জাবেদ হোসেন মামুন, আশীষ দত্ত, পিস এম্বাসেডর ফরিদা ইয়াসমিন, জাহানারা আক্তার মনি, ফরিদা আক্তার মায়া, নাজমুন নাহার নুপুর, মিরাজ হোসেন, নজরুল ইসলাম, ওমর ফারুক, ইমাম উদ্দিন, আফরোজা সুলতানা, জাফর আহমেদ, আনিসুল আলম, ফারুক চৌধুরী ও নুরুল হুদা শাহীন।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিদ্যমান। একের পর এক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও আমাদের সহমর্মিতা ও সৌহার্দ্য অটুট রয়েছে। বর্তমান রাজনৈতিক মেরুকরণ এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে ছোটখাটো বিষয় নিয়ে সংঘাত তৈরি হচ্ছে। বৈচিত্র্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশে এসবের কোনো স্থান নেই।”

মাওলানা নুরুল করিম বলেন, “বাংলাদেশে ধর্মীয় কোনো কোন্দল নেই, বিশেষ করে ফেনীতে। এখানে মসজিদের পাশে মন্দির রয়েছে। কেউ কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। রাষ্ট্রীয় স্বার্থ হাসিলের জন্য অনেক সময় সংঘাতকে ধর্মীয় রূপ দেওয়া হয়। পূর্ণাঙ্গ ধর্মীয় জ্ঞান থাকলে ধর্মীয় বিভেদ সম্ভব নয়।”

নারায়ণ চন্দ্র চক্রবর্তী বলেন, “মানসিকতার পরিবর্তন এবং সেই পরিবর্তন সন্তানদের মধ্যে সঞ্চারিত করতে পারলে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে।”

সুবির সরকার দিলু বলেন, “মসজিদের পাশে মন্দির এবং খ্রিষ্টান চার্চের পাশে মসজিদ থাকা সম্প্রীতির নিদর্শন। কিন্তু কুচিন্তা থাকলে সম্প্রীতি বিনষ্ট হয়। নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করলে সম্প্রীতি নষ্ট হওয়ার সুযোগ নেই।”

স্মৃতি রত্ম ভিক্ষু বলেন, “আমরা সবাই এক। আমাদের মিলেমিশে রক্তের বন্ধনের মতো থাকতে হবে।”

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা