সারাদেশ

সুন্দরবনে ট্রলার, নৌকা ও জালসহ ১১ জেলে আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবনের পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুটি ট্রলার, তিনটি নৌকাসহ মাছ ধরার জাল।

আটক জেলেদের বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সুন্দরবনের নদীতে নিয়মিত টহলের সময় কটকা বনাঞ্চলের কাবলোতলা খালে কয়েকজন জেলেকে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতে দেখেন। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ১১ জন জেলেকে হাতেনাতে আটক করেন।

আটক জেলেরা হচ্ছেন—নুর ইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আ. রহিম (৪৩), ফয়সাল বালী (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাং (45), বেল্লাল তাং (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার বগী ও চালিতাবুনিয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কটকায় আটক ১১ জেলে অবৈধভাবে নিষিদ্ধ খালে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা