ছবি: সান নিউজ
সারাদেশ

জুলাই যোদ্ধার ওপর যুবলীগ কর্মীর হামলা, মামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা রাজুর ও তার পরিবারের ওপর হামলা ও সাজানো মামলার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী আলতাফ ও শাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাজু ও তার পরিবার।

রাজু ও তার পরিবার অভিযোগ করে জানায়, রাজুর মায়ের পৈতৃক সম্পত্তি নিয়ে তার চাচাদের সাথে সীমানা বিরোধ চলে আসছিল। গত ২৮ অক্টোবর তারা তাদের সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ভাড়াটিয়া হয়ে আলতাফ ও শাহিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরে আলতাফের ভাই সাইফুল বাদী হয়ে ‘সে-ও আহত হয়েছে’ উল্লেখ করে থানায় মামলা করে।

অথচ সাইফুল ঘটনাস্থলে ছিল না। আহত হয়েছে বলে মিথ্যা মামলা দিয়ে রাজুকে জেলও খাটানো হয়েছে। তারা আরও জানায়, এখন মামলা তুলে নেবে বলে ৫ লাখ টাকা চাঁদাও দাবি করছে তারা।

এছাড়াও নানাভাবে রাজু ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা