ছবি: সংগৃহীত
জাতীয়

আহত নন তবু ‘জুলাই যোদ্ধা’: বাতিল ১২৮ জনের গেজেট 

সান নিউজ অনলাইন 

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম ছিল দ্বৈত গেজেটে, আর বাকি ১০৫ জন আহত নন বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না বলে গেজেট বাতিল করা হয়েছে।

২৯ অক্টোবর(বুধবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেট তালিকা পর্যালোচনায় দেখা গেছে, অনেকের নাম আহত বা সম্পৃক্ত না হয়েও যুক্ত করা হয়েছিল। আবার কিছু নাম একাধিক গেজেটে প্রকাশিত হয়। জেলা কমিটির যাচাই-বাছাইয়ের পর এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, বাতিল হওয়া ১২৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে যারা জুলাই যোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যারা সেই কাজে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বেআইনিভাবে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই শেষে নতুন করে যাচাইকৃত তালিকা অধ্যাদেশ ও আদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করে পাঠানো হয়েছে। এতে নিশ্চিত করা হবে, প্রকৃত আহত ও অংশগ্রহণকারীরাই কেবল জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পান।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা