ছবি: সংগৃহীত
জাতীয়

‘শোকজের’ গুঞ্জন ভিত্তিহীন, শুধু তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি

সান নিউজ অনলাইন 

বিপুল সংখ্যক জামিন দেওয়ার কারণে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে শোকজ করা হয়েছে- এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেনকে শোকজ করে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, এ তথ্য সম্পূর্ণ অসত্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি কাউকেই শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেননি। আদালত ব্যবস্থাপনার নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি কেবল মামলা সংক্রান্ত কিছু তথ্য চেয়েছেন। এটি আদালতের অভ্যন্তরীণ ও গোপনীয় প্রক্রিয়া, যা গণমাধ্যমে প্রকাশযোগ্য নয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর খবর জনমনে ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আদালত সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। দায়িত্বশীলভাবে সংবাদ প্রচার করলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অটুট থাকবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা