সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারি। ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় নাগরিকেরা বাংলা ভাষী হওয়ায় বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে। তারা সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এ কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুদেরকে জোর করে পুশইন করছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান ও বাঁধার মুখে পুশইন করতে পারেনি বিএসএফ। এসব কারণে ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারি রেখেছেন, যাতে করে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কোনো ভাবে অবৈধ পন্থায় জোর করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাতে না পারে।

ফুলবাড়ী ২৯ বিজিরি অধিনায়ক লে : কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) সাথে গতকাল সোমবার যোগাযোগ করা হলে তিনি জানান সীমান্তে বিজিবি কড়া নজর রাখছেন। যাতে করে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে। সীমান্ত রক্ষায় তিনি অটোল রয়েছেন। সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চি জায়গা কোনো ভাবে ভারতকে ছেড়ে দেওয়া হবে না। তিনি দায়িত্বভার পাওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা