সারাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওমর ফারুকের পুনর্বহালের দাবিতে মাদারীপুরে কলমবিরতি কর্মসূচি

মাদারীপুর  প্রতিনিধি

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, মাদারীপুরের উদ্যোগে ৮ জুন সোমবার এক ঘণ্টাব্যাপী কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার পুরান বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যাংকের গ্রাহক আলহাজ খলিলুর রহমান হাওলাদার।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আবুল হোসেন, আলী হোসেন, জুনায়েদ হোসেন, নুরুল ইসলাম, আব্দুল হাকিম মিয়া, আলমগীর হোসাইনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ। বক্তারা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে তারা নবনিযুক্ত চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণের দাবি উত্থাপন করেন।

এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা, সুনাম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা ব্যাংকের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত সাধারণ গ্রাহকরাও ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দাবি জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা