সারাদেশ

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিরোধ ও জোর করে ভরাটের জেরে এক দলিল লেখককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সমীর কুমার দাস সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলা শহরের উত্তর কোর্টগাঁও এলাকার বাসিন্দা সমীর কুমার দাস পৈতৃক সূত্রে- প্রাপ্ত সম্পত্তির মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। বিরোধপূর্ণ আরএস- ১৪১ নম্বর দাগের পুকুরে উভয় পক্ষের মালিকানা থাকায় তিনি সরকারি আমিনের মাধ্যমে জমি ও পুকুরের সীমানা নির্ধারণের উদ্যোগ নেন এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ভূমির কার্যালয়ে লিখিত আবেদন করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার (৬ জুন) সকাল ১১ টার দিকে প্রতিবেশী ইফতিখার উদ্দিন আরিফ ও সুরুজ মিয়া কোনো ধরনের মাপঝোঁপ ছাড়াই বিরোধপূর্ণ পুকুরে খুঁটি স্থাপনের কাজ শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করলে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাকে মারধরের চেষ্টা এবং খুন করে লাশ গুম করার হুমকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তাকে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়। বর্তমানে অভিযুক্তরা জোরপূর্বক পুকুরে খুঁটি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভোক্তভোগী সমীর কুমার দাস বলেন, বিরোধপূর্ণ সম্পত্তির সীমানা নির্ধারণ ছাড়া এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তিনি আরও বলেন, প্রতিপক্ষ আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে প্রতিপক্ষ সুরুজ মিয়া বলেন, যারা অভিযোগ দিয়েছে তারা মালিক ৩ শতাংশ জমির মালিক। আমরাও মালিক ৩ শতাংশ মালিক। আমরা পুকুরের অংশে যাইনি। তাদের অভিযোগ আমরা মেনে নিলাম, তারা আমিন আনুক আমরাও আনি দুই পক্ষের লোক এসে দুই পক্ষকে বুঝিয়ে দিবেন।

এ বিষয়ে সদর থানার (ওসি) তদন্ত সজীব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা দুপক্ষকেই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলেছেন। তবে যেহেতু জমি সংক্রান্ত বিষয় ভুক্তভোগীকে আদালতে শরণাপন্ন হতে বলেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা