সারাদেশ

গোমস্তাপুর সীমান্তে পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে। পরে সীমান্তে আটকে থাকা ২৮ জন ব্যক্তিকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি।

গত ৪ জুন গভীর রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ১২ ব্যাটালিয়নের জোয়ানরা হঠাৎ ফ্লাডলাইট নিভিয়ে দেয়। এরপর কাঁটাতারের গেট খুলে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সকালে আলো ফোটার পর বিএসএফ তাদের ওপর লাঠিচার্জ করে আবারও পুশ-ইনের চেষ্টা চালালে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পর দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশ-ইনের কথা স্বীকার করলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

আজ শনিবার সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, "উক্ত ব্যক্তিবর্গ ভারতের অভ্যন্তরে শূন্য লাইন হতে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।"

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন সীমান্ত পরিদর্শন করেছেন। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি জোরদার রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা