ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা তৈরির ভোটের প্রচারণায় মুন্সীগঞ্জে এসেছে বিশেষায়িত যান ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় সুপার ক্যারাভান। এ সময় ভোটের প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জুলাইযোদ্ধাসহ আপামর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুপার ক্যারাভানে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সুপার ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তি ও তথ্যসমৃদ্ধ এই ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করছে।

প্রসঙ্গত, ভোটের প্রচারণায় সুপার ক্যারাভান সোমবার জেলার গজারিয়া, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় এবং পরদিন মঙ্গলবার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলায় ছুটে যাবে সুপার ক্যারাভান।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা