রাজনীতি

কুষ্টিয়া-২ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর

কুষ্টিয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল আমিন জসীম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন মিরপুর-ভেড়ামারার ময়দানে আছি। মিরপুর-ভেড়ামারার এমন কোনো এলাকা নেই যেখানে আমি যাইনি। প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। প্রতিটি ওয়ার্ডে আমি গেছি। সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি। ভাই, বোন, মা—সবার সঙ্গে আমি কথা বলেছি। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে আমি যা দেখেছি, মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে এবং তারা বলেছে, আমরা পরিবর্তন চাই। জনগণ স্পষ্ট করে বলেছে, বিগত দিনে আমরা অনেক দল দেখেছি, একাধিকবার ক্ষমতায় এসেছে। এবার আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব।

সেই হিসেবে এবং জনগণের যে উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি, তাতে আমি মনে করি, ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আমি মনে করি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব, ইনশাআল্লাহ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা