ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় মোটরসাইকেল–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া–পাবনা মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ যাত্রীছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো—পাশ্ববর্তী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সিয়াম শেখ (১৬) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশিদ (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাকের (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন ১১-৭৭০৭) সঙ্গে ভেড়ামারা যাত্রীছাউনি এলাকায় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিয়াম শেখ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলের আরোহী আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মোটরসাইকেল–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাঁদের বাড়ি পাশ্ববর্তী মিরপুর উপজেলায়। এ ঘটনায় মিনি ট্রাক ও মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা