ছবি: সান নিউজ
সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় যাচ্ছে রংপুরের ৫০ হাজার নেতাকর্মী

রংপুর প্রতিনিধি

আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ‘স্বদেশ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর ব্যতিক্রম নয় উত্তরাঞ্চলের জেলা রংপুরও। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে তারা ঢাকায় যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার বিকেলে নগরীর আলমনগর সমবায় মাঠ থেকে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকার পথে যাত্রা শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য সালেকুজ্জামান সালেক, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, কাজী পেনন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির সদস্য হারুন উর রশিদ হারুন, মাসুক জালাল রাহাত, আবু হানিফ, অ্যাডভোকেট শফি কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দলীয় সূত্র জানায়, মহানগর, জেলা ও সদর উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল, শ্রমিক দল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশতাধিক বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আরও কিছু নেতাকর্মী রাতের মধ্যে ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

নেতারা জানান, গত সোমবার ও মঙ্গলবার কয়েক হাজার নেতাকর্মী আগেভাগেই ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

রংপুর মহানগর ও জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা প্রত্যেকে কমপক্ষে পাঁচ হাজার করে নেতাকর্মী ও সমর্থক নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দু’দিন আগ থেকেই বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যেতে শুরু করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের বেশির ভাগই দলবদ্ধভাবে যাচ্ছেন। ঢাকায় অবস্থান ও অন্যান্য ব্যয়ভার বহন করছেন দলের শীর্ষ নেতারা। কেউ কেউ আবার ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব পরিবহনে ঢাকায় যাচ্ছেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে। শহর থেকে গ্রামগঞ্জ—সবখানেই উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের চলমান সংকট থেকে জনগণের মুক্তির পথ তৈরি হবে। এ কারণে শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।”

স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি বলেন, “রিকশাচালক, ভ্যানচালক, সাধারণ ব্যবসায়ীসহ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন—এমন অনেক মানুষও তারেক রহমানকে একনজর দেখতে আমাদের সঙ্গে ঢাকায় যেতে আগ্রহ প্রকাশ করছেন।”

এদিকে রংপুর বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী অধিকাংশ বাস ও ট্রেনের অগ্রিম টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বলেন, “আমাদের সমিতি থেকে ২৫টি বাস রিজার্ভ করা হয়েছে। এখন খালি পরিবহন পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।”

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, “তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা জানাতে ঢাকায় জনস্রোত নামবে। মহানগর থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে ২৫টি বাস রিজার্ভ করা হয়েছে।”

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা