সারাদেশ

শিবচরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরণ এবং উপকারভোগীদের গাভী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি-এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল-এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা।

এ সময় প্রধান অতিথি বলেন, “আজ আমি এখানে আসার পর থেকেই জিজ্ঞেস করছিলাম—এই গাভীগুলো কিভাবে দেওয়া হবে? যারা পাবে, তাদের কি মাসিক কিস্তি দিতে হবে? তখন জানলাম, পুরোটাই স্বেচ্ছাসেবী উদ্যোগ। আপনারা যারা এই গাভীগুলো পাচ্ছেন, আপনারা এটি নিয়ে ভাগ্যোন্নয়নে কাজ করবেন, কেউ বিক্রি করবেন না। আপনারা যারা দায়িত্বে আছেন, তারা তদারকি করবেন। আর গাভীর শারীরিক কোনো সমস্যা হলে আমাদের প্রাণিসম্পদ অফিসার আপনাদের সহযোগিতা করবেন।”

উল্লেখ্য, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (NGO) সংস্থা। ১৯৮৫ সাল থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে পরিচালনা করে আসছে সংগঠনটি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা