ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে অবরোধ 

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ভাঙাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের হাতে ‘১৩ তারিখ লকডাউন সফল হোক’ লেখা মাদারীপুর জেলা ছাত্রলীগের একটি ব্যানার দেখা যায়।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে জেলাজুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাবেক ছাত্রলীগের কিছু সদস্য মহাসড়কে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ। এ সময় টের পেয়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। এ ঘটনার পর সড়কে টহল আরও জোরদার করেছে প্রশাসন।

মাদারীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “কিছু যুবক হঠাৎ মহাসড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা