ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোকন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষণপুর গ্রামের কচুর বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পণ্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ের পাশে গাছের ডাল কাটতে শুরু করেন জায়গার মালিক। ওই সময় পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ খোকন। এ সময় অসাবধানতাবশত গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা