ছবি: সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর সৌদি প্রবাসী। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।

বারো দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন। এ দুর্ঘটনায় তুহিন (২৩) নামে অপর একজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারীর পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি মহম্মদপুরের দিকে যাচ্ছিল। মহম্মদপুর ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু বক্করের মৃত্যু হয়। আহত তুহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি পাশের উপজেলায় ঘটেছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি, তাই লাশ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা