ছবি: সংগৃহীত
সারাদেশ

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিবন্ধী মোঃ আতু’র বাড়ি ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা।

ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামের নীল মোহন এর পুত্র প্রতিবন্ধী মোঃ আতু (৬৪) ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান, গত ১১নভেম্বর সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের আবু বক্করের পুত্র মোঃ মমিন (৪০) ভাড়াটিয়া বাহিনী ও পিকআপ নিয়ে তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়ি ভাংচুর করেন।

বাড়ীতে থাকা ঘরের ভিতরের বাক্স বাইরে বের করে তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও গচ্ছিত ১ লক্ষ ৫০ হাজার টাকা, একটি সোনার চেইন যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা, ৬টি বড় ছাগল (পাঁঠা) যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা — সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। প্রতিপক্ষ মোঃ মমিন তার বাহিনী দিয়ে দ্রুত ছাগলগুলি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।

প্রতিবন্ধী মোঃ আতু বলেন, “দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই ঘটনায় আমি ফুলবাড়ী থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছি।” অভিযোগের পরিপেক্ষিতে ফুলবাড়ী থানার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

ফতেপুর গ্রামের মোঃ সারোয়ার হোসেন জানান, তারা পিকআপে করে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ি ভাংচুর ও লুটপাট করেন। ৯৯৯-এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে আসার আগে তারা পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. খন্দকার মহিববুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রতিবন্ধী মোঃ আতু আরও বলেন, “তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাংচুর করেছেন এবং বাড়িতে থাকা টাকা-পয়সা, সোনা গহনা ও ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে গেছেন। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার দাবি করছি।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা