ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে ৭ শিক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, তবুও সবাই ফেল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে চরম ফল বিপর্যয় ঘটেছে। কলেজে মাত্র ৭ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য রয়েছেন ৬ জন শিক্ষক, তবুও পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, একজনও পাস করেনি। এতে কলেজজুড়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষকরা দাবি করেছেন, ফলাফলে ত্রুটি থাকতে পারে। শিক্ষার্থীরাও নিজেদের ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে একই কলেজের মানবিক ও বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৭৩.৯৭ শতাংশ। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগে শূন্য ফলাফল কলেজটির সুনামকে প্রশ্নের মুখে ফেলেছে।

স্থানীয় অভিভাবক মো. কালাম হাওলাদার বলেন, “এই কলেজে আগের মতো সুনাম আর নেই। এখন শিক্ষকরা নিজেদের মধ্যে দলাদলিতে ব্যস্ত। নিয়মিত ক্লাস হয় না, শিক্ষার্থীরাও তাই অনিয়মিত। ক্লাস না হলে ভালো ফল হবে কীভাবে?”

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক তালুকদার বলেন, “ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তাদের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

কলেজের অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, “কলেজের শিক্ষকরা নিজেরাই নিয়মিত নন। রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে ক্লাসমুখী হতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে ক্লাস নেন, শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনা সম্ভব। তবেই কলেজের আগের ঐতিহ্য ফিরবে।”

স্থানীয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষক সংকট না থাকলেও দায়িত্বহীনতা, অনিয়মিত ক্লাস এবং প্রশাসনিক উদাসীনতাই এই ফল বিপর্যয়ের মূল কারণ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা