ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, ফার্মগেটে বিক্ষোভ

সান নিউজ অনলাইন 

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ফার্মগেট এলাকায় থাকা রিকশা, অটোরিকশা ও ফুটপাত দখল করা ভাসমান দোকান সরিয়ে দিয়েছে পুলিশ।

দুপুর দেড়টার দিকে ফার্মগেট মোড় ও সরকারি বিজ্ঞান কলেজ এলাকার সড়কে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রিকশা ও ভাসমান দোকান সরিয়ে দেয়। শিক্ষার্থীরাও এ কাজে সহযোগিতা করেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে প্রায় আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেছিল। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, শিক্ষার্থীদের দাবি, সড়কে স্পিডব্রেকার বসানো, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করা। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ট্রাকচাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবারও তারা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা