সারাদেশ

কালকিনিতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার (১১ এপ্রিল) সকালে আহত এস.আই পলাশ কুমার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ সজিব মৃধা-(৩২), সোহাগ খান-(২৫), ফয়সাল-(২২) ও ইউনুস সরদার-(২৬)।

মামলা ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আল আমিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মহিউদ্দিন লাট্টু বেপারী-(৫৫)কে গ্রেফতার করার জন্য বাঁশগাড়ীর মধ্যেরচর গ্রামে সঙ্গীয় ফোর্সনিয়ে রবিবার দিবাগত রাতে অভিযান চালায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস.আই) পলাশ কুমার দাস। এ সময় আসামীপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের উপর অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হন এস.আই পলাশ কুমার।

পরে থানা পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

এ হামলার ঘটনায় আহত এস.আই পলাশ কুমার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ সজিব মৃধা-(৩২), সোহাগ খান-(২৫), ফয়সাল-(২২) ও ইউনুস সরদার-(২৬)কে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এস.আই পলাশের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা