ছবি: কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান সাহেব আলী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৮ মে) সকালে উপজেলার কোরপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহেব আলী বর্তমান বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কোরপাই এলাকা থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা