রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

শহীদ সাগরের মরদেহ উত্তোলনে আপত্তি, ফি‌রে গে‌লেন ম‌্যা‌জি‌স্ট্রেট

রাজবাড়ী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দির সাগর আহমেদের (২১) মরদেহ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া পারিবারিক অসম্মতির কারণে স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য প্রস্তুতি নেওয়া হলেও পরিবারের আবেগের প্রতি সম্মান জানিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা।

বুধবার (৭ মে) সকাল ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলামসহ পুলিশের একটি দল নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে সাগরের কবরস্থানে পৌঁছান।

তবে কবর থেকে মরদেহ উত্তোলনের সময় বাধা দেন সাগরের বাবা তোফাজ্জল হোসেন এবং মামলার বাদী ও সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম। সাগরের বাবার কান্নাজড়িত কণ্ঠে দেয়া আপত্তির মুখে শেষ পর্যন্ত লাশ উত্তোলন না করেই ফিরে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী আমরা মরদেহ উত্তোলনের জন্য গিয়েছিলাম। কিন্তু সাগরের পরিবারের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের সম্মতি ছাড়া আর কোনো পদক্ষেপ নিইনি। পরিবার থেকে লিখিতভাবে আদালতকে বিষয়টি জানানো হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে আমরা গিয়েছিলাম। কিন্তু পরিবারের অনিচ্ছার কারণে কাজ স্থগিত রাখতে হয়েছে। বিষয়টি আদালতকে জানানো হবে।”

সাগরের বাবা তোফাজ্জল হোসেন বলেন, “আমার ছেলেকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরেও যদি মরদেহ তোলার প্রয়োজন হয়, তাহলে আগে আমাকে কবরে শুইয়ে তারপর তোলা হোক।”

চাচাতো ভাই ও মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, “সাগরের মৃত্যুর ঘটনা দেশবাসী জানে। আমরা মনে করি, পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন নেই। এজন্য আমরা আপত্তি জানিয়েছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। পরদিন তার মরদেহ রাজবাড়ীর বালিয়াকান্দির গ্রামের বাড়িতে দাফন করা হয়।

এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়।

আমারবাঙলা/সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা