ছবি: সংগৃহীত
সারাদেশ

গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে।

গরীব, অসহায় ও অসুস্থ্ মানুষের পাশে দাঁড়াতে হবে। খাওয়ায় সময় একজন হলেও গরীব মানুষকে সাথে নিতে হবে। প্রত্যেক ভোটারকে ভোট কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ছাত্রদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

রবিবার (১৮ মে) সকালে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় ছাত্র, শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীলদের সাংগঠনিক কাজের খোঁজ খবর নেন এবং পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নীলফামারীর নির্বাচনী আসন সমুহে কাজের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অধ্যাপক মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, নীলফামারী জেলা জামায়াতের অন্যতম জনসম্পৃক্ত একটি জনপদ। এই জেলায় আগামী নির্বাচনে সকল আসনে তিনি ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাষক ছাদের হোসেন, কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু উপস্থিত ছিলেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা