সংগৃহীত ছবি
সারাদেশ

শাল্লায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে ঘোষণা দিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আফজল ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।এর জেরে দুপক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। ঘটেছে হতাহতের ঘটনাও। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে আফজল গ্রুপ ডালিম গ্রুপের ওপর হামলা চালায়। সংঘর্ষে ডালিম গ্রুপ টিকতে না পেরে পালিয়ে যায়। এ সুযোগে আফজল গ্রুপ ডালিম গ্রুপের অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়। সেনা সদস্যরাও ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা