সংগৃহিত ছবি
সারাদেশ

আশুলিয়ায় শ্রমিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় কারখানার ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তফা (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার রেডিয়েন্স পোশাক কারখানার ৮ম তলার ইন্সপেকশন রুমের ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ ও শ্রমিকরা জানায়, মোস্তফা আশুলিয়ার রেডিয়েন্স পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করতেন। মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে ওই পোশাক কারখানার কর্মরত শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন রুম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এখনো কারখানার কর্মরত শ্রমিকরা মরদেহ বের করতে দেননি। রাতে কারখানা বন্ধ হওয়ার পর সে কখন কারখানায় প্রবেশ করেছে তা কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা