সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে নিখোঁজের পর ভাই-বোনের লাশ উদ্ধার

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের ৩ দিন পর স্থানীয়রা কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) নামে ২ ভাই-বোনের লাশ উদ্ধার করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে লাশ ২ টি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোটার দিবসে সমন্বয়কদের সামনে রেখে ইসির উদ্যোগ

মৃত শিশুরা, স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তারা সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদে গোসলে যায় দুই ভাই-বোন। এরপর দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এর পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদেরকে উদ্ধারের জন্য নামে। তার পর বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে অভিযান বন্ধ রাখে তারা। তার পরে শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু ২ টির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা লাশ উদ্ধার করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা