সংগৃহীত ছবি
সারাদেশ

১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: আজও রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে রাত ১০টা থেকে এ ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। এরপপর রাত ১২টায় কুয়াশা তীব্র আকার ধারণ করলে এই চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এই অবস্থায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর পরে আজ সকাল ১১টায় কুয়াশা কমে যাওয়ার পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই পথে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা