সংগৃহীত ছবি
সারাদেশ

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে অধ্যক্ষের বিরুদ্ধে রাস্তা তৈরিতে বাঁধার অভিযোগ

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপে মাঠ-ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন পোহানোর চেষ্টা করছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

ক্ষেতে কাজ করা একজন কৃষক বলেন, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন : গজারিয়ার ইয়াবা ব্যবসায়ী গুলজার আটক

ভ্যানচালক সাদেক আলী জানান, কিছুদিন শীত একটু কম ছিল, কিন্তু আজ আবার শীতের তীব্রতা বেড়েছে, যা ভ্যান চালাতে কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, এমন ঠান্ডা আবহাওয়ায় জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি সাহায্যের আশায় আছেন নিম্নআয়ের মানুষ।

আবহাওয়া অফিস জানায়, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এদিন আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা