সংগৃহীত ছবি
সারাদেশ

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ১২

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় পেছন থেকে ধাক্কা লেগে অন্তত ৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এদিকে, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। ফলে একাধিক গাড়ি পেছন থেকে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশা ছিলো। এই সময় দুর্ঘটনায় (৩-৪)টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি। এতে অনেকে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর চলে গেছে। এখনো ২-১ টি সড়কে আছে। তবে যান চলাচল স্বাভাবিক ছিলো। দুর্ঘটনার কারণে যান চলচলে তেমন বিঘ্ন ঘটেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা