সংগৃহীত ছবি
সারাদেশ

ফসলি জমি থেকে বালু তোলায় লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: জাজিরায় বিএনপির পরিচিতি সভা

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এর আগে, একই দিন বিকেল উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় তার নেতৃত্বে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় ফসলি জমি থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পায় ভ্রাম্যমাণ আদালত। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলীকে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ড্রেজার দিয়ে ফসলি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে ভালো উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা