সংগৃহীত ছবি
সারাদেশ

ফাঁকা বাসায় ডেকে নিয়ে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় এগারো বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ কলেজছাত্রের

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.শাহাজাহান (৬৫) নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার খন্দকার পাড়ার মৃত আদুল্যা মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে অভিযুক্ত শাহাজাহানের স্ত্রী বাসায় ছিলনা। এ সুযোগে তিনি প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আকস্মিক শাহজাহানের স্ত্রী বাহির থেকে বাসায় ঢুকে ঘটনাটি দেখে পেলেন। পরে শাহজাহানের স্ত্রী ও ভুক্তভোগী নিজে তার মাকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা