সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ফয়সাল হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ১

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজার এলাকায় লক্ষ্মীপুর রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের জকসিন এলাকার মোঃ আবদুল্লাহ মিয়ার ছেলে ও ব্রাক এনজিওর হাজিরহাট শাখার কর্মরত ছিলেন।

জানা যায় যে, বৃহস্পতিবার অফিস শেষে পরিবারের সাথে ছুটি কাটাতে ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্রাক এনজিও কর্মী ফয়সাল, হাজিরহাট থেকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ির এলাকায় আসলে সিএনজি চালিত অটো রিকশার সাথে ধাক্কা লাগে পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অপর পাশ থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দেয় এতে ঘটনাস্থলে মৃ’ত্যুবরণ করে মোটরসাইকেল চালক ফয়সাল।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা