সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল আটটার দিকে নগরকান্দার বাসা বাড়ি এলাকায় কুষ্টিয়া থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হন। আহত হন ওই বাসে থাকা আরও অন্তত ৩০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন : পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৪

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কি না সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।

তিনি আরও বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট সৃষ্টি হলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা